August 5, 2026, 1:05 pm
শিরোনাম :
জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত: তাসনিম জারা শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী রাষ্ট্রপতির সামনেই জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল

ঝিনাইদহ-২ আসনের প্রয়াত এমপি মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী কর্মসূচি শুরু করলেন ধানের শীষের প্রার্থী 

অভয়নগর প্রতিবেদক

মোঃ আবু সাইদ শওকত আলী ,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ-২ আসনে (সদর-হরিণাকুন্ডু) বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। এ আসনের প্রয়াত সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের কবর জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।

শুক্রবার বাদ জুম্মা হরিণাকুন্ডু উপজেলার কন্যাদহ গ্রামে এ উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। সেসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ -২ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এমএ মজিদ। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার