April 25, 2026, 7:26 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিলেন সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আব্দুর রউফ

অভয়নগর প্রতিবেদক

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অর্নব দত্তের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের পূর্বে একইদিন সকালে তিনি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রভাবশালী নেতা নাসিম ফারুক খান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা সামির শোয়েব রাদমির, আব্দুল্লাহ আল সিয়ামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন জমা শেষে আলহাজ্ব আব্দুর রউফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে ভোটযুদ্ধে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফের অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করবে।



ফেসবুক কর্নার