April 25, 2026, 7:25 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

মাদারীপুর-১ আসনে বিএনপি প্রার্থীসহ ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি প্রার্থী নাদিরা আক্তারসহ  ২ প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার বিকেলে প্রথমে স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার তার মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী নির্বাচনে এ আসনে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ৭শ ৯০ জন, নারী ১ লাখ ৫৫ হাজার ৫শ  ৪ জন, অন্যান্য ২ জনসহ মোট ৩ লাখ ২৪ হাজার ২ শ ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন, বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে। আজ আমি মনোনয়নপত্র দাখিল করেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমি নির্বাচিত হতে পারলে এ বেকার সমস্যা নিরসনে কাজ করবো। মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে শিবচরকে গড়ে তুলবো।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে আমাদের সার্বিক প্রস্তুতি ইতমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করা শুরু করেছেন।



ফেসবুক কর্নার