November 23, 2026, 3:41 pm
শিরোনাম :
জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির

খুলনা ৩ আসনের হাতপাখা প্রার্থী আব্দুল আউয়ালের মনোনয়ন পত্র দাখিল 

অভয়নগর প্রতিবেদক

শেখ নাসির উদ্দিন, খুলনা: রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল আউয়াল নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মোঃ ফয়সল কাদের এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা ৩ আসনের হাতপাখা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা ৩ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মোঃ হাদিসুর রহমান তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, দৌলতপুর থানার সভাপতি সরোয়ার হোসেন বন্দ, খালিশপুর থানার সেক্রেটারী মোঃ বাদশা খান, সোনাডাঙ্গা থানার সেক্রেটারী মোঃ কবির হোসেন হাওলাদার, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ আমজাদ হোসেন বন্দ, মোঃ আব্দুল্লাহ আল নোমান, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ মাহদী হাসান মুন্না, মিডিয়া সমন্বয়কারী শাহরিয়ার তাজ, মোঃ মামুনুর রশিদ রাফি প্রমুখ।
খুলনা ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাংবাদিকদের বলেন আজ আমরা দেশ পরিবর্তনের জন্য লড়াই ও সংগ্রাম করে গণঅভ্যুত্থান করেছি খুলনা ৩ আসনের জনগণ দুর্নীতি দু:শাসন চাঁদাবাজ দখলবাজ ও মাদকের বিরুদ্ধে হাতপাখা মার্কায় ভোট দিবে। খুলনা ৩ আসনের বন্ধ শিল্প-কর কারখানা চালু করে বেকারত্ব দূরীকরণ করা হবে।



ফেসবুক কর্নার