August 5, 2026, 2:53 pm

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়নপত্র জমা

অভয়নগর প্রতিবেদক

এম, এস, সুমন প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের।। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন । সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২:৩০ টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ এর নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি । এসময় ড. কেরামত আলী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পরিকল্পনা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি । একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন ড. কেরামত আলী ।



ফেসবুক কর্নার