April 25, 2026, 9:07 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

কক্সবাজার-১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জামায়াতের আব্দুল্লাহ

অভয়নগর প্রতিবেদক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ার এর কার্যালয়ে নিজে উপস্থিত থেকে এই মনোনয়ন পত্র দাখিল করেন। ​
আব্দুল্লাহ আল ফারুখের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া উপজেলার নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র জমাদানের সময় বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য ও চকরিয়া পেকুয়া আসনের পরিচালক আখতার আহমদ, জেলা সাংগঠনিক সেক্রেটারি হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, মাতামুহরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, সাবেক উপজেলা আমীর মাওলানা ছাবের আহমদ, সাবেক আমীর মোজাম্মেল হক, চকরিয়া পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালি, উপজেলা সেক্রেটারী মাওলানা সৈয়দ করিম, মাতামুহুরি সেক্রেটারী মোবারক হোসেন, জামায়ত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, লক্ষ্যারচরের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কায়সারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৩ হাজার ৯৫ জন। তারমধ্যে চকরিয়া উপজেলার ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন। এতে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৪৩৫ জন ও নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৬১ জন। পেকুয়া উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। এতে পুরুষ ভোটার ৭৯ হাজার ৩৭৫ জন এবং নারী ভোটার ৬৭হাজার ২২৪ জন।



ফেসবুক কর্নার