November 23, 2026, 4:08 pm
শিরোনাম :
জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির

নীলফামারীতে ৩০জন ক্ষুদে ফুটবলার নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু 

অভয়নগর প্রতিবেদক

নুরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি।ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগীতার জন্য বাছাইকৃত ৩০জন ক্ষুদে ফুটবলারকে নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে নীলফামারীতে। এরআগে ছয়টি দল থেকে ৩০জন ফুটবলারকে বাছাই করা হয় একই মাঠে। বাছাইয়ে ৬৬জন অংশ নেন।
শনিবার বিকেলে(২৭ডিসেম্বর) নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নীলফামারী পৌরসভা প্রশাসক সাইদুল ইসলাম।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন, ফেরদৌস আলম, মীর আহমেদ বাবু, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ৩০জনের মধ্য থেকে সেরা ৫জনকে মনোনয়ন দেয়া হবে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য। বিভাগীয় পর্যায় থেকে একটি টিম তৈরি হয়ে জাতীয় পর্যায়ে ডেভেলপমন্টে কাপ ফুটবলে অংশ নেবে।
উদ্বোধনী পর্বে বাছাইকৃত খেলোয়ারদের জার্সিসহ অন্যান্য ক্রীড়া সামগ্রী প্রদান করেন প্রধান অতিথি।
বার্ষিক ক্রীড়া কর্মসুচির অংশ হিসেবে অনুর্ধ্ব-১৪(বালক) এই খেলোয়ার বাছাই অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার