April 25, 2026, 10:20 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

বাঘারপাড়ায় বসতবাড়ি থেকে ১৪টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামে বসতবাড়িতে বিস্ফোরক দ্রব্য মজুতের অভিযোগে ১৪টি ককটেল সদৃশ বোমা ও দেশীয় অস্ত্রসহ জামাল সরদার (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। তিনি বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের মো. জলিল সরদারের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একটি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাত ১১টা ৫০ মিনিটে জানতে পারে যে, জয়রামপুর গ্রামের নিজ বসতবাড়িতে রাজনৈতিক নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে হাতবোমা সদৃশ ককটেল ও বিস্ফোরক দ্রব্য মজুত রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাত ১২টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে জামাল সরদারকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতবাড়ি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি ককটেল সদৃশ বোমা, একটি ধারালো কুড়াল ও একটি ছুরি উদ্ধার করে জব্দ করা হয়। র‍্যাব জানায়, এসব বিস্ফোরক দ্রব্য নাশকতা সৃষ্টির উদ্দেশ্যেই সংরক্ষণ করা হয়েছিল।
র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব নিয়মিতভাবে অস্ত্রধারী সন্ত্রাসী, নাশকতাকারী, মাদক ব্যবসায়ী ও চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।



ফেসবুক কর্নার