April 25, 2026, 11:39 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

যশোর-১ আসন: বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শার্শা মিনি স্টেডিয়ামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উচ্চ শব্দে মাইক বাজিয়ে সমাবেশ ও গণসংযোগ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। বিএনপির এই বিদ্রোহী প্রার্থী সমাবেশ ও গণসংযোগ করে বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের আরও কঠোর অবস্থান প্রয়োজন।

এদিকে তফসিলভুক্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী ভোট গ্রহণের কমপক্ষে তিন সপ্তাহ আগে প্রকাশ্য সভা, মিছিল, স্লোগান কিংবা গণসংযোগসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এ নিয়মের ব্যত্যয় ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন- এটা আচরণবিধি লঙ্ঘন হয় কিনা আমি একটু শিওর হয়ে নিই। তবে এটা নির্বাচনী আইনের মধ্যে পড়ে না। যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি অলরেডি এ বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।



ফেসবুক কর্নার