March 10, 2026, 2:51 am
শিরোনাম :
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ার মেধাবী শিক্ষার্থী রিজওয়ান হোসেন রাজশাহী ক্যাডেট কলেজে চান্স অর্জন ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এডভোকেট এনামুল হক রাজুর শোক

অভয়নগর প্রতিবেদক

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ বার্তা সোসাইটির বাবুগঞ্জ প্রতিনিধি ও আওয়ামী লীগ এনামুল হক রাজু গভীর শোক প্রকাশ করে বলেছেন, “আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। একটি অধ্যায়ের সমাপ্তি হলেও ইতিহাসে তাঁর নাম অম্লান হয়ে থাকবে।”
তিনি বলেন, বেগম জিয়া ছিলেন আপসহীন নেত্রী ও গণতন্ত্রের একজন গুরুত্বপূর্ণ প্রতীক। ক্ষমতার চেয়ে নীতি ও আদর্শকে তিনি বড় করে দেখেছেন। মহান মুক্তিযুদ্ধ–পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনি এক ধরনের নীরব সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন।
এডভোকেট এনামুল হক রাজু আরও বলেন, স্বামী শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের শাহাদাত ও কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যু—এই দুই বড় শোকের পরও তিনি ভেঙে পড়েননি। জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দীর্ঘ দিন প্রবাসে থেকেও দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন—যা একজন মায়ের ত্যাগ ও আদর্শেরই প্রতিফলন।
তিনি বেগম খালেদা জিয়াকে মহীয়সী নারী হিসেবে উল্লেখ করে বলেন, দেশের প্রতি তাঁর ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষের প্রতি তাঁর ছিল বিশেষ শ্রদ্ধা ও ভালোবাসা।
দোয়া ও প্রার্থনায় তিনি বলেন, “হে মহান আল্লাহ, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমা করুন, তাঁর সকল নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।”



ফেসবুক কর্নার