April 25, 2026, 10:42 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

আরিফুল হক চৌধুরীর সমর্থনে ধানের শিষের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ

অভয়নগর প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে ধানের শিষের সমর্থনে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টায় আরিফুল হক চৌধুরীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। প্রচারণাকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাট-বাজারে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। তারা ধানের শিষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হুসেন দুদু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দীন বতুল্লাহ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইছুল ইসলাম রাজন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মানিক মিয়া, সোনা মিয়া সোহান, মুজাফর এবং ইফতেখার মাহমুদ পাভেল। কর্মসূচিতে আরও অংশ নেন স্থানীয় নেতা হাসান, অপিক, গুলজার, আনুয়ার, মিলাদ, এলিম, শুকুর, কয়েছ মিয়া, হুসাইন আহমেদ, জুয়েলসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকবৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক ধানের শিষ। ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমরা আশাবাদী যে, আগামী নির্বাচনে আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হবেন। নেতৃবৃন্দ সকল ভয়ভীতি উপেক্ষা করে ধানের শিষের বিজয় সুনিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান



ফেসবুক কর্নার