April 26, 2026, 12:25 am
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

লামায় যান চলাচল স্বাভাবিক  রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান 

অভয়নগর প্রতিবেদক

 

আজ সোমবার  (২৯ ডিসেম্বর) পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩ টি মামলা দায়ের করা হয়েছে, গত ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন যানবাহনের মোট ১১ টি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,লামা ট্রাফিক বিভাগের উদ্যোগে পরিচালিত এ বিশেষ অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স বহন, অতিরিক্ত যাত্রী পরিবহনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

 

এ সময় চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা মূলক নির্দেশনাও দেওয়া হয়।অভিযান পরিচালনায় লামা ট্রাফিক সার্জেন্ট শিমুল দেবনাথ বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালক ও পথচারী সবার সম্মিলিত সচেতনতা প্রয়োজন।এদিকে স্থানীয়রা জানান, লামা–চকরিয়া সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানান।

 

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত সহকারী টাউন সাব-ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম ছাড়াও ট্রাফিক বিভাগের কনস্টেবল রাজেশ পাল সহ আরো কয়েকজন কনস্টেবল উপস্থিত ছিলেন। লামা ট্রাফিক বিভাগ জানায়,বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সড়ক নিরাপত্তা ও জনদুর্ভোগ কমাতে লামা উপজেলায় ট্রাফিক পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার