March 10, 2026, 2:54 am
শিরোনাম :
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ার মেধাবী শিক্ষার্থী রিজওয়ান হোসেন রাজশাহী ক্যাডেট কলেজে চান্স অর্জন ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় গাঁজা সেবনে যুবকের জেল ও জরিমানা

অভয়নগর প্রতিবেদক

নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজা সেবনের দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের বেপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোপিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে মশিয়ার মোল্লাকে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় আটক করে লোহাগড়া থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনানুগ প্রক্রিয়া শেষে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক একটি সামাজিক ব্যাধি, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার