November 23, 2026, 4:07 pm
শিরোনাম :
জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির

বাসাইলে বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যতে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনসমূহ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাসাইল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে। সংবাদ শোনার পর থেকেই দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বেগম খালেদা জিয়া’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, “দেশনেত্রীর মৃত্যুতে জাতি আজ এক মহান অভিভাবককে হারালো। তাঁর এই শূন্যতা পূরণ হবার নয়।”

মাহফিলে বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল এবং স্থানীয় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য প্রার্থনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।



ফেসবুক কর্নার