April 25, 2026, 11:38 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

ধুনটে আনসার ও ভিডিপির উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনটে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসেবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুর মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডাব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে ধুনটের ১৫০ জন অসহায়, দুস্থ ও এতিম মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শনিবার বেলা ১১টায় ধুনট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ আমেনা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ আছিয়া খাতুন, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দলনেতা–দলনেত্রী, কমান্ডার ও সহকারী কমান্ডারবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ আমেনা খাতুন। তিনি বলেন, “বাহিনীর মহাপরিচালক মহোদয় সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় ধুনট উপজেলায় প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, শীতকালে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে আনসার ও ভিডিপি বাহিনী সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পরিশেষে মহাপরিচালকসহ বাহিনীর সকল সদস্যের জন্য দোয়া কামনা করে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়



ফেসবুক কর্নার