April 25, 2026, 11:38 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৪ পলাতক আসামি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই ও এএসআইসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—আগরদাড়ি মাঝেরপাড়া গ্রামের মৃত সাদেক আলী দালালের ছেলে ছাকাওয়াত উল্লাহ (৫৫), রইচপুর গ্রামের মৃত মালেক সরদারের ছেলে মোঃ মোতাহার (৪৮),কামালনগর এলাকার মোবারক হাজীর ছেলে ফারুক হোসেন (৩৫) এবং রইচপুর গ্রামের লোকমান সরদারের ছেলে মোঃ মনিরুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার ওসি মুহাঃ মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে



ফেসবুক কর্নার