November 23, 2026, 4:35 pm
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

পাইকগাছায় পৃথক অভিযানে মাদক সহ আটক -৩

অভয়নগর প্রতিবেদক

পাইকগাছায় পৃথক অভিযানে মাদক সহ ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ২৯ ডিসেম্বর  রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে পাইকগাছা থানার ৬/২৪ নং রাজনৈতিক মামলার তদন্ত কর্মকর্তা  এসআই মনিরুজ্জামান কপিলমুনির প্রতাপকাটী থেকে ইউনুছ মোড়ল (৫১) কে গ্রেফতার করে।

অপরদিকে সেনা ও পুলিশের যৌথ অভিযানে রাড়ুলীর ভাটপাড়া থেকে নগদ টাকা ও ৩৩০ গ্রাম গাঁজাসহ রহমত গাজী (৪০) এবং জাহিদ মোড়ল (৪৬)কে আটক করা হয়। এ ঘটনায় এসআই মোহাম্মদ আয়ুব হোসেন বাদী হয়ে মাদক আইনে দুই জনের বিরুদ্ধে থানায়  মামলা করেছেন, যার নং ১৩।

মঙ্গলবার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওসি গোলাম কিবরিয়া জানান।



ফেসবুক কর্নার