পুলিশ সুপার কর্তৃক জামালপুর সিজেএম কোর্টের বার্ষিক পরিদর্শন
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Tuesday, December 30, 2025
/
155 Time View
/
Share
জামালপুর জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) কোর্টের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় জামালপুর কোর্টে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।
পুলিশ সুপার কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি কোর্ট মালখানায় সংরক্ষিত বিভিন্ন মামলার জব্দকৃত আলামত যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন রেজিস্টারপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় সদর কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।