November 23, 2026, 4:15 pm
শিরোনাম :
জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম বেনাপোল সীমান্তে রাতভর বিজিবির কড়া নজরদারি, লাশবাহী গাড়ি তল্লাশির দাবি বিএনপির

রামপালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রামপাল উপজেলার ডাকরা বাজারে অবস্থিত পেড়িখালী  ইউনিয়ন যুবদল সেচ্ছাসেব দলের  কার্যালয়ে কুরআন খতম, দোয়া মাহফিল ও শোক ঘোষণা করা হয়েছে।
এক মহাকালের সমাপ্তি শোকাবহ বেদনাদায়ক সংবাদ টা কোন ভাবেই মেনে নিতে পারছেন না শোকের ছায়া নেমেছে গোটা উপজেলায়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়ন যুবদল সেচ্ছাসেবক এবং ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়ন যুবদল   সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের  সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা
জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির মিডিয়া সেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।



ফেসবুক কর্নার