November 23, 2026, 4:35 pm
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের চুয়াডাঙ্গায় ডিসি ইকো পার্কে নতুন তিন স্থাপনার উদ্বোধন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কাজের মেয়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে চোখে পানি দীপিকার! লক্ষ্মীপুর ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি, রিমান্ডে নব্য জেএমবি সদস্য ‘বোমারু মামুনের’ পরিচয় ফাঁস ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম

জয়পুরহাটের ঐতিহ্যবাহী ও ইসলামি স্থাপত্যশিল্পের হিন্দা কাসবা শাহী জামে মসজিদ

অভয়নগর প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক
ইসলামি স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে হিন্দা- কাসবা শাহী জামে মসজিদ। জয়পুরহাট  জেলা ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে মসজিদটি অবস্থিত।জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদ।পাঁচ গম্বুজ বিশিষ্ট হিন্দা-কাসবা জামে মসজিদ।
 বাংলা১৩৩৫ সালে হিন্দা-কাসবা শাহী জামে মসজিদটি নির্মিত হয়।এটি মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত।যার দোয়ালে কাঁচ চিনামাটির টুকরা ও মোজাইক দিয়ে বিভিন্ন  নকশা করা হয়েছে,যা ইসলামিক স্থাপত্য শিল্পের একটি অনন্য নিদর্শন।
মসজিদটি নির্মাণের সঠিক সময় এবং কার দ্বারাই নির্মিত হয়েছিল, তা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও   এটি পীর কাসিমপুরের খাজা শাহ্ মাওলানা আব্দুল গফুর চিশতীর অন্যতম খলিফা আব্দুল খালেক তিশতি দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায়।
হিন্দা- কাসবা শাহী মসজিদে প্রতি শুক্রবার দূর দূরান্ত থেকে অনেক মুসলমান নামাজ পড়তে আসে।মসজিদে প্রায় ৪০০ জন মুসল্লী একসাথে নামাজ আদায় করতে পারো।প্রতিবছর রবিউল আউয়াল মাসের ৯ তারিখ মসজিদ চত্বরে ওরস উপলক্ষে হালকা জিকির অনুষ্ঠিত হয়।
 স্থানীয়রা জানান,হিন্দা কাসবা শাহী মসজিদ বহু বছর আগে নির্মিত।ঐতিহাসিক এ মসজিদের ইসলামি স্থাপত্য শিল্পের নিদর্শন ধরে রাখতে নানা ধরনের কাজ করা হয়।বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের জন্য বিশ্রামকার নির্মাণ এবং বিভিন্ন সংস্কার কাজ করা হচ্ছে।এতো সরকারে পৃষ্ঠপোষকতা পেলে দর্শনার্থীর সংখ্যা দিন দিন আরো বেড়ে যাবে



ফেসবুক কর্নার