April 26, 2026, 2:41 am
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

বাগমারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে জিডি: মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর বাগমারা উপজেলায় এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি, তার স্ত্রীর ওপর হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পুলিশ সদস্যের স্ত্রী নুর রোকসানা তামান্না।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) বিকেলে বাগমারা উপজেলার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী বাংলাদেশ পুলিশের একজন পুলিশ সদস্য এবং বর্তমানে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত রয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী আবুল হোসেনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। ওই বিরোধের জেরে আবুল হোসেনের জামাই ও তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম গত ১৯ ডিসেম্বর মুঠোফোনে তার স্বামীকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় সেদিনই বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর পুলিশ সদস্যের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নুর রোকসানা তামান্না আরও বলেন, এসব বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল হোসেনের বড় মেয়ে আকলিমা বিবি তাকে মারধর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। এ ঘটনায় মঙ্গলবার তিনি বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, পুলিশ সদস্যকে হত্যার হুমকি ও তার স্ত্রীর ওপর হামলার বিষয়ে অভিযোগ ও সাধারণ ডায়েরি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে নুর রোকসানা তামান্নার শাশুড়ি নাসিমা বেগম ও ননদ ফারজানা হক উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার