October 9, 2026, 9:01 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

রাজশাহী ঘন কুয়াশার কারণে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা-নি*হত-৪

অভয়নগর প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবাহী ট্রাক বাজারের কলার হাটে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ বৃহস্পতিবার (১-জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম (১৫), সদরের পািকপাড়ার আক্কেল প্রামানিক ছেলে মুনকের (৩৫) বাগাতিপাড়া সালাইনগরের সৈয়দ উদ্দিনের ছেলে সেন্টু (৪০), চারঘাটের অস্কারপুরের মৃত মাহাতাবের ছেলে ইসলাম উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানান, সকালে ঝলমলিয়ায় কলার হাটে বেচাকেনার সময় একটি দ্রুতগতির ট্রাক সেখানে ঢুকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস উল্টে যাওয়া ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ সকাল সকালে ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে, নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি বাজারের ভেতরে উল্টে যায়। খবর পেয়ে পাঁচ মিনিটে মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে সেখানে পুঠিয়া ফায়ার স্টেশন ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
রাজশাহী জেলা পুলিশ জানায়, ট্রাকটি রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়া এলাকার কলার হাটে ঢুকে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।



ফেসবুক কর্নার