April 26, 2026, 10:24 am
শিরোনাম :
মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার নেত্রকোনায় সোমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

অভয়নগর প্রতিবেদক

প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমাজকর্মী ও উপকারভোগীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক মমিনুর রহমান। এছাড়া সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের দারিদ্র্যপীড়িত, প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে সমাজসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করা জরুরি। একই সঙ্গে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ের মাধ্যমে টেকসই সমাজসেবা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা প্রদান, পুনর্বাসন কার্যক্রম, প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজসেবার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার