March 10, 2026, 3:01 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন বাকপ্রতিবন্ধী মার্মা তরুণীকে অপহরণ ও ধর্ষণ: পাহাড়ে কি আইন সমান? ১৮ ফুট লম্বা অজগর ছাগল গিলে ফেলার পর সুন্দরবনে অবমুক্ত ইরানে ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কানাডায় মার্কিন দূতাবাসে গুলি প্রথমবার শুরু হচ্ছে নারী বিপিএল, বগুড়ায় সাজ সাজ রব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে জ্বালানি তেলের বড় চালান পেল পাকিস্তান জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি শাহ আলম সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সক্রিয় ডাকাত আটক স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন 

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে “আত্ম অনুসন্ধান” শীর্ষক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশিক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি)উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিজানুর রহমান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কাজল রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সমাজসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আত্ম অনুসন্ধান ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একটি মানবিক, কল্যাণমূলক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়



ফেসবুক কর্নার