October 9, 2026, 3:37 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

হবিগঞ্জে তীব্র শৈতপ্রবাহ , শীতের কাপড় কিনতে দোকানগুলোতে উপচে পড়া ভিড়

অভয়নগর প্রতিবেদক

নবীগঞ্জে চলমান তীব্র শীতপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সকাল-সন্ধ্যা ও রাতে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।
নবীগঞ্জ শহর থেকে প্রত্যান্ত অঞ্চলে পাহাড়ী এলাকায় ব্যাপক শীত।
কয়েকদিন  ধরে  তাপমাত্রা কমে যাওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
শীতের তীব্রতা বাড়ায় শীতের কাপড়ের চাহিদা বেড়েছে কয়েকগুণ। নবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মার্কেট ও কাপড়ের দোকানে শীতের পোশাক কিনতে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিশেষ করে সোয়েটার, জ্যাকেট, শাল, কম্বল ও শিশুদের শীতবস্ত্রের দোকানগুলোতে ক্রেতাদের চাপ বেশি।
দোকানিরা জানান, কয়েকদিনের ব্যবধানে বিক্রি হঠাৎ বেড়ে গেছে। অনেক দোকানে নতুন করে মালামাল তুলতে হচ্ছে। তবে বাড়তি চাহিদার কারণে কিছু কিছু শীতবস্ত্রের দাম সামান্য বেড়েছে বলেও অভিযোগ করেছেন ক্রেতারা।
এদিকে শীতপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে গরম কাপড় ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
ছিন্নমূল মানুষের শীতের ভোগান্তিও বেশী।অনেকেই সার্মথবান ব্যক্তিদের সাহায্য পেতে আশায় অপেক্ষায় রয়েছেন



ফেসবুক কর্নার