October 9, 2026, 2:03 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

কেশবপুরে চারুপীঠের ৪১ শিক্ষার্থী পেল পুরস্কার

অভয়নগর প্রতিবেদক

যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির ৪১ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের চারুপীঠ একাডেমির কার্যালয়ে চিত্রাংকন, নৃত্য ও হাতের লেখা বিভাগের ৪১ জন কৃতি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কাকলি দাশ। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুশিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, নতুন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মুখার্জি, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কৌশিক ব্যানার্জি, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় বসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারুপীঠ একাডেমির সহসভাপতি মানব মন্ডল ও অনুষ্ঠান সম্পাদক শ্রাবণী সাহা। অতিথিরা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের এ অনুষ্ঠানে চিত্রাংকন, নৃত্য এবং হাতের লেখা বিভাগের ৪১ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে।



ফেসবুক কর্নার