October 9, 2026, 2:22 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

বাগেরহাট–০১ আসনে এবি পার্টির প্রার্থী আমিনুল ইসলাম এফসিএ’র মনোনয়ন বৈধ ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট–০১ সংসদীয় আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম এফসিএ’র দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের জন্য দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টা থেকে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন বাগেরহাট–১ (সংসদীয় আসন–৯৫) সহ সংশ্লিষ্ট আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
নির্ধারিত সময়ে যাচাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম এফসিএ’র মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না পাওয়ায় তা যথাযথ ও বৈধ হিসেবে গ্রহণ করেন।
এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–০১ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম এফসিএ’র প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম হলো।
মনোনয়ন বৈধ ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ন্যায়, সততা ও জনকল্যাণমূলক রাজনীতির অঙ্গীকার নিয়ে এবি পার্টির প্রার্থী সাধারণ মানুষের ব্যাপক সমর্থন অর্জনে সক্ষম হবেন।
এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, বাগেরহাট–০১ আসনে জনগণের অধিকার রক্ষা, টেকসই উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় আমিনুল ইসলাম এফসিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে।



ফেসবুক কর্নার