October 9, 2026, 12:48 pm
শিরোনাম :
চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ

দিনাজপুরে শতধা সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

‎

‎৩ জানুয়ারী শনিবার বালুবাড়িস্থ গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে দিনাজপুরে মানবিক কল্যাণকর সামাজিক সংগঠন শতধা সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি‘র এর সহযোগীতায় দিনাজপুরের শীতার্ত অসহায় প্রবীন ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
‎
‎শতধা সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির নির্বাহী সদস্য রুবেল সিকদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, গ্রীণ ভিউ এর সত্বাধিকারী তৌফিকুর রহমান, সৈয়দ আহসানুজ্জামান।সংগঠনের চলমান কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর রফিকুল আহসান (আজাদ)। সঞ্চালকের দায়িক্ত পালন করেন সৈয়দ রেদওয়ানুর রহমান। বক্তারা বলেন দিনাজপুরে মানুষদের সামাজিক ও কল্যাণকর উন্নয়নের লক্ষ রেখে শতধা সমবায় সমিতির লিমিটেড সংগঠন গড়ে উঠেছে।
‎
‎বিশেষ করে পিছিয়ে পড়া, অনাগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নে শতধা সংগঠন কাজ করে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।



ফেসবুক কর্নার