March 10, 2026, 3:01 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন বাকপ্রতিবন্ধী মার্মা তরুণীকে অপহরণ ও ধর্ষণ: পাহাড়ে কি আইন সমান? ১৮ ফুট লম্বা অজগর ছাগল গিলে ফেলার পর সুন্দরবনে অবমুক্ত ইরানে ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কানাডায় মার্কিন দূতাবাসে গুলি প্রথমবার শুরু হচ্ছে নারী বিপিএল, বগুড়ায় সাজ সাজ রব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে জ্বালানি তেলের বড় চালান পেল পাকিস্তান জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি শাহ আলম সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সক্রিয় ডাকাত আটক স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

উলিপুরে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৩ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অদ্য শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ার বাজার এলাকায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে এসএফসি ব্রিকস-এর ম্যানেজার চন্দন মজুমদারকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক(গ) ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ১৫ ধারায় ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই ইউনিয়নের উমানন্দ এলাকার কাচারিপাড়া এলাকায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের দায়ে মো. লিটন মিয়া ও মো. রুবেল মিয়া নামের দুই ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৫ম তফসিলের ১১ নম্বর ধারা লঙ্ঘনের অপরাধে উক্ত আইনের ৮৯ ধারায় ১০,০০০ টাকা করে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১,২০,০০০ (এক লাখ বিশ হাজার) টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলনের ফলে কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “ফসলি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার