April 26, 2026, 11:57 am
শিরোনাম :
যবিপ্রবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে রৌমারীর গর্ব রিফাত বিজয়নগরে গাঁজাসহ আটক এক, মূল হোতা পলাতক দীর্ঘ ভোগান্তির অবসান: মহাসড়কে উন্নীত হলো গোয়াইনঘাট–সালুটিকর সড়ক মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া তেল পাম্পে ভিড় কমছে, স্বস্তির আভাসে নতুন প্রশ্ন হিজলায় অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বনানীতে মাদক কারবারের অভিযোগ: উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা কসবার দ্বীন-ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আউয়াল গ্রেপ্তার

ফকিরহাটে সড়ক দু*র্ঘটনায় একজন নি*হত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এসময় বাসের চালক ও এক যাত্রী আহত হয়েছেন।
খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসের সুপারভাইজার মো: সেলিম শেখ (৪৫) খুলনা লবনচড়ার মোহম্মদ নগরের মো:আইয়ুব আলীর শেখের ছেলে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বাসের চালক মো: মুুরাদ হোসেন (৪১) ও যাত্রী সোহাগ হাওলাদার (৪৪)। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাতে খুলনা থেেেক ছেড়ে আসা ঢাকাগামী জি.এস ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী পরিবহন পালেরহাট এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে সুপাভাইজার মো: সেলিম শেখ ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হতাহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে পরে খুমেক হাসপাতালে নিয়ে যান।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়া জানান, ঘটনাস্থল থেকে একজন মৃত ও দুইজনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাসটি সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে বলে তিনি জানান।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ট্রাকটি পালিয়ে গেছে



ফেসবুক কর্নার