October 9, 2026, 2:33 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

কুড়িগ্রাম-৪ আসনে ভিন্ন দলে স্বামী-স্ত্রী, নির্বাচনে ব্যতিক্রমী লড়াই

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী মাঠে এবার দেখা গেল এক ব্যতিক্রমী ও আলোচিত চিত্র। একই আসনে স্বামী ও স্ত্রী দুইজনই ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন।
জাতীয় পার্টি ( লাঙ্গল ) থেকে প্রার্থী হয়েছেন কে এম ফজলুল মন্ডল রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান । অপরদিকে তার স্ত্রী মোছাঃ শেফালী বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) থেকে। স্বামী-স্ত্রীর এমন মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা এলাকায় ভোটারদের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি করেছে।
স্থানীয়ভাবে বিষয়টি ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেক ভোটার এটিকে গণতন্ত্রের একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টিকে পারিবারিক ও রাজনৈতিক বাস্তবতার ভিন্ন মাত্রা হিসেবেও দেখছেন।
আসন্ন নির্বাচনে এই দম্পতির রাজনৈতিক লড়াই কুড়িগ্রাম-৪ আসনের নির্বাচনী পরিবেশকে আরও আগ্রহপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার