April 26, 2026, 12:43 pm
শিরোনাম :
সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃচালুর দাবিতে মতবিনিময় সভা, স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত কসবায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ যবিপ্রবি ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়ে রৌমারীর গর্ব রিফাত বিজয়নগরে গাঁজাসহ আটক এক, মূল হোতা পলাতক দীর্ঘ ভোগান্তির অবসান: মহাসড়কে উন্নীত হলো গোয়াইনঘাট–সালুটিকর সড়ক মহাসড়কের পাশে ময়লার স্তূপে অতিষ্ঠ ভালুকা পৌরবাসী চালক সংকটে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স বন্ধ, চরম ভোগান্তি সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে শোকের ছায়া

খুলনা ৪ আসনে যাচাই-বাছাইয়ে ১ জনের বাতিল ও ৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের চতুর্থ দিনে খুলনা-৪ (রুপসা-তেরখাদা-দিঘলিয়ার কিছু অংশ) আসনে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৪ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর খুলনা-৪ আসনে মোট ৫ প্রার্থী মনোনয়ন জমা দেন। আজ চতুর্থ দিনের জমা যাচাই-বাছাই শেষে এক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। এসময় একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
যাচাই-বাছাইয়ের পর খুলনা-৪ আসনের মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের।
খুলনা-৪ আসনে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কবিরুল ইসলাম, বিএনপির এস. কে. আজিজুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহমেদ সেখ, খেলাফত মজলিসের এস এম শাখাওয়াত হোসাইন।



ফেসবুক কর্নার