October 9, 2026, 1:44 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

ভৈরব নদী থেকে ডুবে যাওয়া প্রাইভেটকার উদ্ধার 

অভয়নগর প্রতিবেদক

টানা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ভৈরব নদীতে ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে ডুবুরিদল। শুক্রবার রাতে খানজাহান আলী থানাধীন ইস্টার্ন জুট মিল সংলগ্ন আমতলা খেয়াঘাট  দিয়ে নৌকাযোগে পার হয়ে সিদ্ধিপাশা জামতলা খেয়াঘাটে নামার সময় প্রাইভেট কারটি ভৈরব নদীতে ডুবে যায়। এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ৯ টার দিকে চট্টগ্রামের জনৈক এক কাস্টমস কর্মকর্তা তার প্রিমিয়াম ব্র্যান্ডের নিউ  প্রাইভেটকারে স্বপরিবারে  খুলনা থেকে যশোরের অভয়নগর উপজেলা সিদ্ধিপাশা যাচ্ছিলেন। ইস্টার্ন জুট মিল সংলগ্ন আমতলা খেয়াঘাট দিয়ে নৌকা যোগে প্রাইভেটকারটি ভৈরব নদী পার হয়ে  সিদ্ধিপাশা জামতলা খেয়াঘাটে নামার সময় নদীতে ডুবে যায়। এ সময় গাড়িতে ব্যাক গিয়ারে ছিল বলে জানা যায়।
 গতকাল শনিবার কারটি উদ্ধারের জন্য  মালিক ৪৫ হাজার টাকা চুক্তিতে ডুবুরি দল ভাড়া করে। বেলা ২ টা থেকে টানা তিন ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল পাঁচটায় ডুবুরি দল প্রাইভেটকারটি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময়ে গাড়ির ভিতর থাকা প্রায় ২০ ভরি স্বর্ণও উদ্ধার করা হয়।  প্রাইভেটকার দিয়ে উদ্ধার করার সময় উৎসুক জনতা নদীর দুই পাড়ে ভিড় জমায়। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।



ফেসবুক কর্নার