March 10, 2026, 4:16 pm
শিরোনাম :
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন বাকপ্রতিবন্ধী মার্মা তরুণীকে অপহরণ ও ধর্ষণ: পাহাড়ে কি আইন সমান? ১৮ ফুট লম্বা অজগর ছাগল গিলে ফেলার পর সুন্দরবনে অবমুক্ত ইরানে ‌‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পানছড়িতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় “জাতীয় সমাজসেবা দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ এবং শনাক্তকৃত প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়, দ্বিপায়ন চাকমা, উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত), সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজসেবার আওতায় ২১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে মোট ৭ লাখ ৪৭ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এছাড়া শনাক্তকৃত ১৫৮ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি হাসানুজ্জামান, মাঠ কর্মকর্তা গৌরব চাকমাসহ সমাজসেবা কার্যক্রমের আওতাভুক্ত সুবর্ণ নাগরিক কার্ডধারী প্রতিবন্ধী ব্যক্তিবর্গ অংশ গহন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় সমাজসেবা দিবস মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।



ফেসবুক কর্নার