August 6, 2026, 3:35 am
শিরোনাম :
মামলায়হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমীর মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ কিস্তির টাকা আদায়ে গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ ইএসডিওর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, বিয়ে করলেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা:মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অন্তত ২০

ভোলা- ৩ (তজুমদ্দিন-লালমোহন)আসনে ৬ প্রার্থীর মধ্যে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল।

অভয়নগর প্রতিবেদক

ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) ভোলা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে এ যাচাই-বাচাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র দাখিল করা ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।

অধিকতর যাচাই-বাচাই শেষে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রহমতউল্যাহ সেলিমের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে শতকরা ১% পার্সেন্ট ভোটারের যে তালিকা দেয়া হয়েছে। তার থেকে ১০ জন ভোটারের দ্বৈচয়ন করা হলে ৮ জনই নির্বাচন কর্মকর্তাকে জানান তারা ঐ তালিকায় স্বাক্ষর করেনি। সে কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা ডা. শামীম রহমান।

বৈধ মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ (ধানের শীষ),

জামায়াত-সমর্থিত বিডিপির প্রার্থী নিজামুল হক নাইম (ফুলকপি), ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির প্রার্থী মাওলানা কামাল উদ্দিন (লাঙ্গল) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আতিকর রহমান আবু তৈয়ব (ট্রাক)।



ফেসবুক কর্নার