October 9, 2026, 1:44 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে মনোনয়ন যাচাই-বাছাই: বৈধ ৭ জন, বাতিল ৭ জন

অভয়নগর প্রতিবেদক

‎
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়ন বাতিল করা হয়।
‎
‎শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই বাছাই শেষে এ তথ্য জানান।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহমুদা মিনা, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও প্রার্থী প্রস্তাবক – সমর্থকরা।
‎
‎তিনি জানান, জয়পুরহাট-১ আসনে ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী ও জয়পুরহাট-২ আসনে ৬ জনসহ দুইটি আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
‎
‎শনিবার যাচাই বাছাই শেষে জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ,বাসদের মো.ওয়াজেদ পারভেজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।
‎
‎এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা, জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন ও এবি পার্টির সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।
‎
‎এছাড়া জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় এবং কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী, আমিনুল ইসলাম ও এবি পার্টির এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়েছে।



ফেসবুক কর্নার