October 9, 2026, 9:19 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন: বৈধ ৫, বাতিল ৮

অভয়নগর প্রতিবেদক

​আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনভর যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।
​রিটার্নিং অফিসারের ঘোষণা অনুযায়ী, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমা দেওয়া প্রার্থীদের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বাছাই প্রক্রিয়া শেষে যে ৫ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে টিকে রয়েছেন, তারা হলেন:
​ড. ছৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দীন ছিদ্দীকি (বাংলাদেশ জামায়াতে ইসলামি)
​মোঃ আবুল কালাম (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)
​সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
​মীর মোঃ আবু বকর সিদ্দিক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)
​মোঃ মিজানুর রহমান চৌধুরী (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)
যাচাই-বাছাইয়ে হলফনামায় ত্রুটি, তথ্যের অসঙ্গতি বা প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় ৮ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা হলেন:
​ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (স্বতন্ত্র)
​মোহাম্মদ মফিজুর রহমান (স্বতন্ত্র)
​মোঃ আবুল কাশেম (স্বতন্ত্র)
​মোঃ আব্দুল হক আমিনী (খেলাফত মজলিস)
​মোঃ গোলাম মোস্তফা কামাল (জাতীয় পার্টি)
​মোঃ মাহবুবুর রহমান (বাংলাদেশ খেলাফত মজলিস)
​রশিদ আহমেদ হোসাইনী (স্বতন্ত্র)
​সামিরা আজিম (স্বতন্ত্র)
রিটার্নিং অফিসার জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে কমিশনের দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
​মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে আজ সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রার্থীদের সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচনকে ঘিরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় এখন বইছে নির্বাচনী হাওয়া



ফেসবুক কর্নার