October 9, 2026, 8:49 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

সুনামগঞ্জ-১ আসনে আসন্ন নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে

অভয়নগর প্রতিবেদক

বাতিল হওয়া প্রার্থীরা হলেন নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমান। নির্ধারিত নিয়ম ও কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন (১)বিএনপির আনিসুল হক, (২)কামরুজ্জামান কামরুল, (৩)জামায়াতে ইসলামীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান এবং (৪)ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম চৌধুরী। যাচাই-বাছাই শেষে তাদের কাগজপত্র যথাযথ ও নিয়মসম্মত পাওয়ায় মনোনয়ন পত্র গ্রহণযোগ্য বলে ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী মাঠে এখন চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।



ফেসবুক কর্নার