August 6, 2026, 3:36 am
শিরোনাম :
মামলায়হাছান-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিচারে সাক্ষ্য শুরু আজ জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি কার সাথে ‘আঁতাত’, এ জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমীর মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ কিস্তির টাকা আদায়ে গ্রাহকের গরু নিয়ে যাওয়ার অভিযোগ ইএসডিওর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াত নেতা বহিষ্কার প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, বিয়ে করলেন জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা:মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত অন্তত ২০

জামুরিয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা মো. আলতাব হোসেন সরকারের

অভয়নগর প্রতিবেদক

 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেছেন ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মো. আলতাব হোসেন সরকার। তাঁর এই সিদ্ধান্তে ইউনিয়নের সাধারণ মানুষ স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন।
মো. আলতাব হোসেন সরকার একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেছেন এবং ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঘাটাইল উপজেলা যুবদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমানে যে ইউনিয়ন পরিষদ ভবনটি রয়েছে—তার জমি তাঁদের পরিবার বহু আগেই জনস্বার্থে দান করেন।
মানবসেবাকে পারিবারিক আদর্শ উল্লেখ করে মো. আলতাব হোসেন সরকার বলেন, জনগণের কল্যাণে কাজ করাই তাঁর জীবনের লক্ষ্য। তিনি বলেন, জামুরিয়া ইউনিয়নের পিছিয়ে পড়া, দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করতে চান এবং নিজেকে সম্পূর্ণভাবে জনস্বার্থের কাজে উৎসর্গ করার ইচ্ছা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণই হবে তাঁর প্রধান কাজ। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে উন্নত, সু-শাসিত, মাদকমুক্ত ও অপরাধমুক্ত একটি আধুনিক জামুরিয়া ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিকের নিরাপদ জীবন নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অঙ্গীকার বলে মন্তব্য করেন সম্ভাব্য এই প্রার্থী।



ফেসবুক কর্নার