October 9, 2026, 3:22 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

রাশেদ খাঁনের ভাড়া নেওয়া অফিস ছেড়ে দেওয়ার হুমকি সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের বিরুদ্ধে 

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী উত্তেজনার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রাশেদ খাঁনের ভাড়া নেওয়া নির্বাচনী কার্যালয় এক থেকে দুই দিনের মধ্যে ছেড়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, গতকাল শুক্রবার ৩ জানুয়ারি বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল কার্যালয়ের মালিক মোঃ মনিরুজ্জামান বাবলুর কাছে গিয়ে এই হুমকি দেন। তারা দ্রুত অফিসটি খালি করতে বলেন এবং তা না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কার কথা জানান।
অফিসের মালিক জানান, ঘটনাটি কার্যালয়ে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে এবং ফুটেজে হুমকিদাতাদের উপস্থিতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুমকির ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রাশেদ খাঁনের ভাড়া নেওয়া কার্যালয়টি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া বিহারী মোড়ে অবস্থিত, যা একটি টিভিএস শোরুমের সংলগ্ন এলাকায় রয়েছে।



ফেসবুক কর্নার