October 9, 2026, 2:40 pm
শিরোনাম :
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ম*দ উদ্ধার, নারী–শিশুসহ ৬ জন আ*টক

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জানুয়ারি রাতের দিকে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে আসামীবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে পলিয়ানপুর বিওপি’র আওতাধীন এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ জন নারীকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, ৪ জানুয়ারি ভোরে শ্রীনাথপুর বিওপি’র এলাকায় টহল চলাকালে অবৈধ সীমান্ত পারাপারের চেষ্টা করলে এক পুরুষ ও দুই শিশুসহ মোট ৩ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার