October 9, 2026, 4:28 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে টাঙ্গাইলের পাঁচটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত শনিবার ও রবিবার (৩ ও ৪ জানুয়ারি) টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থার সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারা অনুসারে অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে শাস্তিমূলক জরিমানা গুণতে হবে। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো: কাগমারী এলাকার জনতা এন্টারপ্রাইজ-২০ হাজার টাকা, আশেকপুর এলাকার মেসার্স আলী ইলেকট্রনিকস-১৫ হাজার টাকা, করটিয়া ইউনিয়নের আজাদ ট্রেডার্স -৫০ হাজার টাকা, করটিয়া ইউনিয়নের জামান ট্রেডার্স-৫০ হাজার টাকা, করটিয়া ইউনিয়নের আসমা ট্রেডার্স-১ লাখ টাকা। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা। সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে উল্লেখ করেন এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
তিনি আরও জানান, বাজার মনিটরিং জোরদার করা হবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার