March 10, 2026, 7:29 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পাথরঘাটায় উপজেলা বিএনপির খোলা শোক বইতে জামায়াতে ইসলামীর স্বাক্ষর 

অভয়নগর প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাথরঘাটা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
রোববার (০৪ জানুয়ারি) পাথরঘাটা উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে শোক বইতে স্বাক্ষর করেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসান সহ দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শামীম আহসান বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে আদর্শ ও রাজনৈতিক পথ দেখিয়ে গেছেন, জাতীয়তাবাদী দল যদি সেই পথে অবিচল থাকে, তবে অতীতের মতো ভবিষ্যতেও জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত থাকবে।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শোক বইতে স্বাক্ষর করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহ গভীর শোক প্রকাশ করছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।



ফেসবুক কর্নার