October 9, 2026, 4:30 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

ঝিনাইদহে কৃষ‌কের ঝুলন্ত লা*শ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সাইদুর রহমান (৫২) নামে এক ব্য‌ক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ৪ জানুয়ারি সকা‌লে তা‌হেরহুদা গ্রা‌মের মা‌ঠে সাইদু‌রের নি‌জের পান বরজের পাশে ক্যানা‌লের নিকট এক‌টি জামগাছের সাথে দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পেশায় কৃষক সাইদুর তা‌হেরহুদা গ্রা‌মের মৃত সাবান আলী জোয়ার্দ্দারের ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত শুক্রবার বিকেলে সাইদুর রহমান বোনের বাড়িতে বেড়াতে যান। শনিবার বিকেলে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও তিনি আর বা‌ড়ি ফি‌রে আসেননি। এদিকে দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তা‌কে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রবিবার সকা‌লে তা‌হেরহুদা গ্রা‌মের মা‌ঠে সাইদু‌রের নি‌জের পান বরজের পাশে ক্যানা‌লের নিকট এক‌টি জামগাছের সাথে দ‌ড়ি‌তে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে হরিণাকুণ্ডু থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ‌টি বেলা সা‌ড়ে ১২টার দি‌কে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ‌ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অপর‌দি‌কে ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানি‌য়ে‌ছেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তি‌নি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে।



ফেসবুক কর্নার