April 26, 2026, 4:45 pm
শিরোনাম :
দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া আসনে পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী 

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের যশাতুয়া নিজ গ্রামে স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী মোঃ নাজমুল হোসেন তাপস তার পিতা ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর সংসদীয় আসনের চার বারের সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা মরহুম কাজী মোঃ আনোয়ার হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করলেন তিনি।
রবিবার (০৪ জানুয়ারি) বিকালে মরহুম কাজী মো. আনোয়ার হোসেন প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গনে থাকা মরহুমের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা শেষে  বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কাজী মোঃ নাজমুল হোসেন তাপস বলেন, বাবার কবর জিয়ারত শেষে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ করেছি। আপনারা আমাদের সাথে আগেও ছিলেন এখন থাকবেন বলে আমি আশাবাদী। আপনারাই আমার শক্তি।
এ সময় উপজেলা ও পৌরসভার নেতাকর্মীসহ স্থানিয় গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার