October 9, 2026, 6:19 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

বরগুনা ১ ও ২ আসনে মনোনয়ন পত্র বাছাই, বৈধ ১৩, বাতিল ৫

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় বরগুনা ১ ও ২ আসনে শেষ হয়েছে মনোনয়ন পত্র বাছাইয়ের কাজ। বরগুনার এই দুটি আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন।
শনিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে বেলা ১১টায় ১০৯ বরগুনা ১ আসন ও বেলা ১২টায় ১১০ বরগুনা ২ আসনের মনোনয়ন পত্র বাছাই সম্পন্ন করা হয়।
যাচাই বাছাই শেষে বরগুনা ১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান এর মনোনয়ন বাতিল করা হয়। ৩টি কারণে তার মনোনয়ন বাতিল করেন জেলা রির্টার্নিং কর্মকর্তা মিজ্ তাসলিমা আক্তার। ঋণ খেলাপি, এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও হলফনামা জমা না দেয়ার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়।
এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা,জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মুহিবুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ অলি উল্লাহ, খেলাফত মজলিস এর মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসাইন ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ জামাল হোসাইন এর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
অপরদিকে বরগুনা ২ আসনে মনোনয়ন জমা দেন ১২ জন প্রার্থী।
মনোনয়ন বাছাই শেষে  ৪ জন প্রার্থীর মনোনার বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে আমজনতা পার্টির প্রার্থী আলাউদ্দিন আকাশ, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী সোলায়মান হোসেন, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী রাশেদুজ্জামান।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনি,জামায়েত ইসলামের প্রার্থী সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মিজানুর রহমান ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার।
প্রার্থী ঘোষণা শেষে জেলা প্রশাসক
ও জেলা রিটার্নিং অফিসার মিজ্ তাছলিমা আক্তার নির্বাচনী আচরণবিধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন



ফেসবুক কর্নার