October 9, 2026, 4:30 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে রবিবার (৪ জানুয়ারি) কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজ মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম। উক্ত দোয়া অনুষ্ঠানে  কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনির সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সমাজসেবক ব্যারিস্টার শেখ নাসির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও সমাজসেবক শেখ নাজমুল হোসেন, সহ-সভাপতি শেখ হাবিবুল্লাহ, উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর এবং অন্যান্য দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে  শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিলাদ পরিচালনা করেন কালিগঞ্জ বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ জামিরুল ইসলাম। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ আব্দুল মজিদ।



ফেসবুক কর্নার