October 9, 2026, 4:30 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

পাবনায় সাংবাদিক নেতার গ্রে*ফতার: মিথ্যা মা*মলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

পাবনায় সাংবাদিক নেতা ও স্থানীয় একটি পত্রিকার সম্পাদক মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ। মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ৪ জানুয়ারী দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিক মাহফুজ আলী কাদেরীর মুক্তির দাবিতে নানা স্লোগান দেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।
বক্তারা বলেন, মাহফুজ আলী কাদেরী একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। তার লেখনীর কারণে ক্ষুব্ধ একটি মহল পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। একজন সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং গণতন্ত্রের জন্য অশুভ বার্তা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, অবিলম্বে মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ ও সচেতন জনগণ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
উল্লেখ্য, গত ২৯ তারিখ সন্ধ্যায় পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবরে জেলার সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার দাবি জানান।



ফেসবুক কর্নার