April 26, 2026, 5:07 pm
শিরোনাম :
দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা নাহিদা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ঘাটাইলে বাস-মোটরসাইকেল সং*ঘর্ষ: প্রা*ণ গেল সেনা নিবাসের বাবুর্চির

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু ছাইম মণ্ডল (৪০) নামে এক মেস বাবুর্চি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সালমা বেগম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সালমা বেগমকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোখছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার বিকেল ৫টার সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছাইম মণ্ডল যশোর জেলার কোতোয়ালি থানার কবিলা এলাকার সফিউর মণ্ডলের ছেলে। তিনি ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মেস বাবুর্চি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলে নিহত ছাইম মণ্ডল তার ধর্মবোনকে সাথে নিয়ে ঘাটাইল থেকে কালিহাতী উপজেলার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে গোপালপুরগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে বাসের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেলে থাকা সালমা বেগমকে স্থানীয়রা গুরুতর অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
অন্যদিকে, সকালে গুণগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি বস্তায় ভরে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।



ফেসবুক কর্নার