October 9, 2026, 11:21 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

মণিরামপুরে যুবদলের রিয়াদের বহিষ্কারদেশ প্রত্যাহার!আহব্বায়ক বহাল

অভয়নগর প্রতিবেদক

মণিরামপুর উপজেলা যুবদলের মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আহব্বায়ক পদে পুনরায় পূর্নবহাল করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। আবেদনের পরিপেক্ষিতে দীর্ঘ যাচাই-বাছাইের পর সোমবার (৫ই জানুয়ারি-২৬ ইং) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দলটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোতাহিরুল ইসলাম রিয়াদ’কে পুনরায় আহব্বায়ক পদে পুনঃ বহালের বিষয়টি নিশ্চিত করা হয়।
‎উল্লেখ্য,গত বছরের ৬ই মার্চ যশোরের মণিরামপুর উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ মোতাহিরুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা অমান্য ও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ শাহীন আলম’কে হেনস্তার অভিযোগ উঠলে পরদিন ৭ই মার্চ যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযোগের সত্যতার ভিত্তিতে মোতাহিরুল ইসলাম রিয়াদকে বহিষ্কারাদেশ প্রদান করে যুবদলের কেন্দ্রীয় কমিটি।
‎দীর্ঘদিন ছাত্রদলের নেতৃত্বে থাকার পর যুবদলের দায়িত্বে আসেন রিয়াদ। তবে রিয়াদের বহিষ্কারাদেশ ঘোষণার পরপরই সোস্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় ওঠে। যেখানে,রাজনৈতিক বিভিন্ন দলের রিয়াদের ভক্তদের নানান ভাষায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।
‎সোমবার পুনরায় আহব্বায়ক পদে বহালের খবর শুনে ছাত্রদল,যুবদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।



ফেসবুক কর্নার